চট্টগ্রামে তরুণী ধর্ষণ মামলার আট আসামির রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে দলবেঁধে তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেফতার আট আসামির বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল শনিবার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট খায়রুল আলম আমিনের আদালতে তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে আসামি জাহাঙ্গীর আলমকে ছয় দিনের এবং বাকিদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাজেস বড়ুয়া।

গত বৃহস্পতিবার রাতে নগরীর চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকায় এক তরুণী ধর্ষণের শিকার হন। পরে পুলিশ অভিযান চালিয়ে আট জনকে গ্রেফতার করে। এ ব্যাপারে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেছেন।