নরসিংদীর করিমপুর ইউপির উপনির্বাচনের নৌকাপ্রার্থী মমিনুর রহমান জয়ী

নরসিংদী প্রতিনিধি

শান্তিপূর্ণভাবে নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ২ হাজার ৭৫৭ ভোট বেশি পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) মমিনুর রহমান বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী (আনারস প্রতীক) মো. গোলাম কিবরিয়া।

গত ১ জানুয়ারি করিমপুর ইউনিয়ন পরিষদের চার বারের চেয়ারম্যান হারিস মিয়া হার্ট অ্যাটাকে মারা যান। তার মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হলে গত ২৯ মার্চ ঐ পদে উপনির্বাচনের তারিখ ঘোষিত হয়; কিন্তু করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত ঐ তারিখে উপনির্বাচন অনুষ্ঠিত হয়নি।