কামরাঙ্গীরচরে সহকর্মীর চাপাতির কোপে কিশোর খুন

রাজধানীর উপকণ্ঠের কামরাঙ্গীরচরে সহকর্মীর চাপাতি কোপে শয়ন (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। তুচ্ছ ঘটনার জেরে শনিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। নিহত শয়ন স্থানীয় আপন বুটিকস নামে কারখানায় হেলপার হিসেবে ৫ হাজার টাকা বেতনে কাজ করতো। তার বাসা স্থানীয় বাদশামিয়া স্কুলের পাশে এবং সেখানে ভাড়া বাসায় থাকতো।

শনিবার সন্ধ্যা সাতটায় পূর্ব ঘটনার জের ধরে সহকর্মী সিরাজ তাকে অস্ত্র নিয়ে ধাওয়া করে কারখানা ভবনের নীচে রাস্তায় ধরে ফেলে। সিরাজ প্রকাশ্যে তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে পালিয়ে যায়। লোকজন তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার ও ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।

ইত্তেফাক/এএএম