'ট্রাম্পের থেকে করোনা সংক্রমণের ঝুঁকি আর নেই'

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে অন্যদের মধ্যে করোনা সংক্রমণের  ঝুঁকি আর  নেই বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক সিন কনলে। স্থানীয় সময় শনিবার কনলে এমনটি জানান। 

হোয়াইট হাউস থেকে দেওয়া একটি মেমোতে সিন কনলে বলেন, ট্রাম্পের দেহে সক্রিয়ভাবে ভাইরাসের  বংশবৃদ্ধির কোনো প্রমাণ নেই । তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনামুক্ত কিনা সেটি এখনো  স্পষ্ট হওয়া যায়নি।  

 শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রথমবারের মতো হোয়াইট হাউজে সমাবেশ করেছেন। হোয়াইট হাউজের বারান্দা থেকে অংশ নেওয়া সমাবেশে ট্রাম্প বলেছেন, উন্নত বিজ্ঞান এবং চিকিৎসা শক্তি দিয়ে বারবার চীনা ভাইরাসকে নির্মূল করবে  যুক্তরাষ্ট্র। 

ইত্তেফাক/এআর