ধামরাইয়ে মহাসড়ক বন্ধ করে শ্রমিক পারাপার,জনদুর্ভোগ

ঢাকার ধামরাইয়ে ঢুলিভিটা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক বন্ধ করে একটি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক পারাপারের ফলে দিনে কয়েকবার মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার যাত্রীদের।

স্থানীয়দের অভিযোগ, ঢাকা-আরিচা মহাসড়কের দুপাশে যত্রতত্র শ্রমিকদের উঠানামা, মহাসড়ক বন্ধ করে শ্রমিক পারাপার এবং যেখানে সেখানে এলোপাথারী শ্রমিকবাহী বাস রেখে দেয়ার ফলে এমন অবস্থার সৃষ্টি হচ্ছে। যানজটের কারণে রাজধানীসহ সাভার, আশুলিয়া, ইপিজেড ও অন্যান্য এলাকার হাজার হাজার কর্মজীবী ও ব্যবসায়ীদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে প্রতিদিন। ভোগান্তির শিকার হচ্ছে জরুরী রোগীবাহী এ্যাম্বুলেন্সসহ গুরুত্বপূর্ণ পরিবহণ। শ্রমিক ও সাধারণের জন্য এলাকাটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এলাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। জনদুর্ভোগ বন্ধ করতে এবং শ্রমিকদের নিরাপদ পারাপারের এখানে একটি ফুটওভার ব্রিজ জরুরি হয়ে পড়েছে।

ইত্তেফাক/এমআরএম