ভূরুঙ্গামারীর জয়মনিরহাটে উপ-নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী বিজয়ী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ  প্রার্থী প্রভাষক সাখাওয়াৎ হোসেন বিজয়ী হয়েছেন।

শনিবারের অনুষ্ঠিত এই উপনির্বাচনে তিনি দুই হাজার ৮’শ ২৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) জাহাঙ্গীর আলম দুই হাজার ৩’শ ৪৮ ভোট পেয়েছেন। মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৪শ ৮৩জন। এরমধ্যে ৭ হাজার ৮’শ ৫৩ জন ভোটার ভোট প্রদান করে। স্বতন্ত্র তিনজন সহ মোট পাঁচজন প্রার্থী  নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।.

উল্লেখ্য গত বছরের ডিসেম্বরে জয়মনিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিনের মৃত্যু হলে পদটি শুন্য ঘোষণা করা হয়।

ইত্তেফাক/এমআরএম