ক্যাপসন নিউজ

সারা দেশে ব্যাপক প্রচার-প্রচারণায় চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। বিক্রয়োত্তর সেবা অটোমেশনের আওতায় আনতে এ ক্যাম্পেইন চালাচ্ছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ওয়ালটন। সম্প্রতি শুরু হয়েছে ক্যাম্পেইনের সিজন-৮। এতে অভিনব ও মনোগ্রাহী ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া জাগানোয় ২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে ওয়ালটন কর্তৃপক্ষ

০০০০০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুমিল্লা জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরীআহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা

০০০০০০

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের (আইসিবির একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান) ২০তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির চেয়ারম্যান ড. মজিব উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। প্রধান নির্বাহী কর্মকর্তা এ টি এম আহমেদুর রহমান উপস্থিত ছিলেন। সভায় ২০১৯-২০২০ অর্থবছরের জন্য ৫০ শতাংশ (অন্তর্বর্তীকালীন ৪০ শতাংশসহ) নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন