বাংলাদেশে মত্স্য খাতের সার্বিক অগ্রগতিতে আর্থিক সক্ষমতা এবং ঋণপ্রাপ্তির বিষয়টি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সিটি ব্যাংকের এসএমই, স্মল ও মাইক্রোফিন্যান্স ব্যবসা এবং ইউএসএআইডির অর্থায়নে ও ওয়ার্ল্ডফিশের বাস্তবায়নে ‘ফিড দ্য ফিউচার বাংলাদেশ অ্যাকুয়াকালচার অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি’ বাংলাদেশের মত্স্য খাতে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জন্য বিভিন্ন ধরনের ঋণের মাধ্যমে আর্থিক সক্ষমতা ও প্রাপ্তি সহজ করতে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই ঋণ মত্স্য খাতে সংশ্লিষ্ট ব্যবসা পরিচালনা সহজ করবে এবং আর্থিক সক্ষমতা ব্যবসায় দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। বাংলাদেশের যশোর, খুলনা, বরিশাল, কুষ্টিয়া ও ফরিদপুর জেলায় এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। —প্রেস বিজ্ঞপ্তি