বশেমুরবিপ্রবি সংবাদদাতা
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী মনীষা হিরার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার ভোর ৬টায় গোপালগঞ্জের সবুজবাগে ভাড়া বাসার একটি কক্ষে মনীষার ঝুলন্ত দেহ দেখতে পায় তার বাবা-মা। জানা যায়, গত ছয় মাস ধরে মনীষা ঘরের বাইরে যায়নি। এমনকি দীর্ঘদিন ধরে বন্ধুদের সঙ্গে তার যোগাযোগও বিচ্ছিন্ন ছিল। এদিকে নভেম্বরের ২ তারিখে বিয়ে হওয়ার কথা ছিল মনীষা হিরার।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীর লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।