ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা
সাপের কামড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের (২০১৯-২০) ছাত্র রাসেল আহম্মেদ মারা গেছেন। রবিবার সকাল ১০টায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাসেল আহম্মেদ ঝিনাইদহ জেলার শৈলকুপার থানার শেখপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে। শনিবার রাতে ঘুমানো অবস্থায় তার ডান হাতে সাপে কামড় দেয়। ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. নাসিম বানু বলেন, শিক্ষার্থীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।