সাদুল্লাপুরে ধর্ষণচেষ্টা ও উত্ত্যক্তের দায়ে দুই যুবক আটক

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শাওন প্রধান ও স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার পৃথক অভিযোগে শাহাজান মিয়া নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার বিকালে আদালতের মাধ্যমে তাদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে পুলিশ পৃথক অভিযানে তাদেরকে আটক করে। আটককৃত শাওন প্রধান উপজেলার বনগ্রাম ইউনিয়নের ছোট গয়েশপুর গ্রামের তাজুল প্রধানের ছেলে ও শাহাজান মিয়া নলডাঙ্গা ইউনিয়নের প্রতাপ গ্রামের আব্দুল করিম মিয়ার ছেলে। সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।