সখীপুর বাজার বণিক সমিতির সভাপতি খলিল, সম্পাদক মামুন

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় শনিবার। সখীপুর সরকারি পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজে ভোটগ্রহণ হয়। রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিটির সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা খোদেজা খানম। এতে সভাপতি পদে খলিলুর রহমান চেয়ার প্রতীকে ৭৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন আনারস প্রতীকে ৫৭৫ ভোট পেয়ে জয়ী হন। নির্বাচনে ৯টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।