শোয়েব মালিকের কীর্তি

প্রথম এশিয়ান ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রান পেরিয়েছেন শোয়েব মালিক। পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে শনিবার খাইবার পাখতুনখাওয়ার হয়ে বেলুচিস্তানের বিপক্ষে ৪৪ বলে ৭৪ রানের ইনিংস খেলার পথে এই মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। মালিকের আগে সব মিলিয়ে ১০ হাজার ছুঁতে পেরেছেন কেবল দুই জন ব্যাটসম্যান।  দুজনই ক্যারিবিয়ান। ৩৯৬ ইনিংসে ১৩ হাজার ২৯৬ রান করে সবার ধরাছোঁয়ার বাইরে আছেন ক্রিস গেইল। দ্বিতীয় স্থানে থাকা কাইরেন পোলার্ড ৪৬২ ইনিংস খেলে ১০ হাজার ৩৭০ রান করেছেন। অন্যদিকে, ৩৬৮ ইনিংসে মালিকের রান এখন ১০ হাজার ২৭।