যশোরের ঝিকরগাছায় কারাতে টুর্নামেন্ট

স্পোর্টস রিপোর্টার

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও যশোরের ঝিকরগাছা কারাতে অ্যাসোসিয়েশনের আয়োজনে ১৭ ও ১৮ অক্টোবর সাতটি জেলার শতাধিক ছেলে-মেয়ে নিয়ে অনুষ্ঠিত হবে ওয়ালটন কারাতে (কাতা)। ঝিকরগাছা কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান শিশু শ্রেণি (১০ থেকে ১৭ বছর বয়সি বিভিন্ন শ্রেণির ছেলেমেয়ে লড়াই করবে। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পরিচালক ইকবাল বিন আনোয়ার বলেন, ‘আমরা সব সময়ই চাই খেলাধুলা ছড়িয়ে পড়ুক। শুধু রাজধানীকেন্দ্রিক না হয়ে বিভাগ, জেলা কিংবা উপজেলা পর্যায়ে হোক। গেল তিন বছর ধরে আমরা ঝিকরগাছার এই টুর্নামেন্টের সঙ্গে আছি।’