রাবি অধ্যাপকের বিরুদ্ধে জাল সনদে মাতৃত্বকালীন ছুটি নেওয়ার অভিযোগ

সিন্ডিকেটে তদন্ত কমিটি গঠিত

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে জাল সনদ দিয়ে মাতৃত্বকালীন ছুটি নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত অধ্যাপক ড. সালমা সুলতানার বিরুদ্ধে এর আগেও      জাল সনদে ছুটি নেওয়ার অভিযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫০১তম সভায় ঐ অধ্যাপকের বিরুদ্ধে এ বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। এ বিষয়ে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আব্দুল আলিম জানান, ‘ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. সালমা সুলতানা মাতৃত্বকালীন ছুটিতে দেশের   বাইরে ছিলেন, বিশ্ববিদ্যালয়ে এসে যোগদান করেছেন। তবে উনার যোগদানপত্রটি এখনো গৃহীত হয়নি।