মো. আবুল কালাম আজাদ
কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ (৭০) গত শনিবার রাতে হূদরোগে আক্রান্ত হয়ে নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল রবিবার পানিয়ারুপ অ্যাডভোকেট সিরাজুল হক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।