কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ‘হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড’ অর্জন

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

‘হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড’ ২০১৯ অর্জন করেছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের জন্য সারা দেশের ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি। রবিবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের এমনটিই জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছ থেকে সনদ ও হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড পুরস্কার গ্রহণ করেন ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।