ধর্ষণবিরোধী প্রতিবাদের বিরুদ্ধে ও ধর্ষণে উদ্বুদ্ধ করে ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে শেখ মোহাম্মদ সারাফ নাওয়ার (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র?্যাব। শনিবার র?্যাব-১-এর একটি দল রাজধানীর খিলক্ষেত থেকে তাকে গ্রেফতার করে। সিপিসি-৩-এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার এ তথ্য নিশ্চিত করেছেন।
সহকারী পুলিশ সুপার জানান, চলমান গণঅসন্তোষকে উসকে দিতে একটি ফেসবুক আইডি থেকে ধর্ষণে উদ্বুদ্ধকরণে উসকানিমূলক পোস্ট দিয়ে বিকৃত মানসিকতা প্রকাশ করা হয়। এই পোস্টগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। উসকানিমূলক প্রচারণার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে। তাই পোস্টদাতাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান বলেও তিনি জানান।