যুক্তরাষ্ট্রের ডেনভার শহরে বাম ও ডানপন্থিদের বিক্ষোভে গুলির ঘটনা ঘটেছে। এতে এক জন নিহতও হয়েছেন। নিহত ব্যক্তি ডানপন্থি গ্রুপের বলে জানা গেছে। খবর সিএনএনের
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হিসেবে এক জন সিকিউরিটি গার্ডকে গ্রেফতার করা হয়েছে। তবে বিক্ষোভকারীদের কোনো পক্ষের নন তিনি। যদিও ডেনভারের একটি টিভি স্টেশনের দাবি, তাকে একটি পক্ষ ভাড়া করেছিল। কিন্তু পুলিশ বিষয়টি নিশ্চিত করেনি। জানা গেছে, ডানপন্থি গ্রুপ প্যাট্রিয়ট র্যালি করেছিল। তাদের বিপক্ষের লোক জনও বিক্ষোভে নামেন। তারা ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’-এর পক্ষে স্লোগান দেন। এই সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীরা সিকিউরিটি গার্ডকে লক্ষ্য করে পিপার স্প্রে ছুঁড়ে মারে। এতে ক্ষিপ্ত হন ঐ গার্ড। তিনি বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি করেন। এই সময় গুলি লেগে এক জন নিহত হন। ঘটনাস্থল থেকে দুটি বন্দুক উদ্ধার করা হয়েছে।