রাজধানীর হাতিরঝিল থানাধীন মেরুল বাড্ডা সংলগ্ন এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মেরুল বাড্ডা সংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজ আল ফারুক জাগো নিউজকে বলেন, মরদেহ হাত-পা বাঁধা অবস্থায় মশারি দিয়ে পেচানো ছিল।
মরদেহ সুরতহাল শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/বিএএফ