নগরনো-কারাবাখ সংকট নিয়ে শান্তি আলোচনায় তুরস্ককে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। রাশিয়ার কেআরবিটি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
তুরস্ক এ আলোচনায় কী ভূমিকা পালন করতে পারে- এমন প্রশ্নের জবাবে আলিয়েভ বলেন, তুরস্কের উপস্থিতিকে হয়তো আইনসম্মত দিক দিয়ে বা প্রয়োজনীয়তার নিরিখে পরিমাপ করা যাবে না তবে এটি একটি টেকনিক্যাল ইস্যু।
আরও পড়ুন: চীনের কড়া সমালোচনায় দক্ষিণ এশীয় গবেষক
সম্প্রতি নগরনো-কারাবাখ অঞ্চলের মালিকানা নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সীমান্ত সংঘাত শুরু হলে তুরস্ক স্পষ্টভাবে ঘোষণা করেছে, দেশটি বাকুর পাশে রয়েছে এবং আজারবাইজানকে সব রকম সাহায্য করতে দ্বিধা করবে না। পার্সটুডে।
ইত্তেফাক/আরআই