ভয়েস কমান্ড শোনার কৌশল

ভয়েস কমান্ডের মাধ্যমে অ্যান্ড্রয়েড চালিত ডিভাইসে দ্রুত অনেক অ্যাপের খোঁজ করা যায়। চাইলে যে কোনো কমান্ডও দেওয়া যায়। ‘ওকে গুগল’ বলার মাধ্যমে স্মার্টফোনে ভয়েস কমান্ড চালু করে সার্চ করা যায়। গুগল চলতি বছর ভয়েস কমান্ডের মাধ্যমে বাংলায় টাইপ করার সুবিধাও উন্মোচন করেছে। এ পর্যন্ত আপনি গুগলে যতগুলো ভয়েস কমান্ড দিয়েছেন তা সংরক্ষণ করে রেখেছে গুগল। কখন কোন ভয়েস কমান্ডগুলো দিয়েছিলেন আপনি চাইলে শুনে নিতে পারবেন। কিভাবে পুরাতন ভয়েস কমান্ডগুলো শুনতে পারবেন তা এই টিউটোরিয়লে তুলে ধরা হলো। প্রথমে জিমেইলে লগইন করে ‘My Activity’ পেজে যেতে হবে। ডান পাশে অবস্থিত ‘Activity Controls’ এ যেতে হবে। একটি পেইজ চালু হবে। অ্যাকটিভিটি কন্ট্রোলস পেজ থেকে Voice & Audio সেকশনে গিয়ে Manage Activity তে ক্লিক করলেই হবে।