নিত্য উপহার

এবার পূজোয় এসেছে নতুন ৪টি ডিজাইনের টি-শার্ট ও শাড়ি। ‘ত্রিশূল’ শিরোনামে মহিলাদের জন্য শাড়ি আর ছোট ও বড়দের জন্য টি-শার্ট, ডিজাইন করেছেন শিল্পী ধ্রুব এষ। এছাড়াও ‘মঙ্গলময়ীর হাত’ ও ‘দুর্গা ৭’ শিরোনামে ২টি টি-শার্ট ডিজাইন করেছেন শিল্পী মোস্তাফিজ কারিগর। এ ছাড়াও চিত্রশিল্পী যামিনী রায়ের আঁকা নিয়ে ‘দুর্গা ৬’ আরেকটি নতুন টি-শার্ট এসেছে শুধু বড়দের জন্য। এ ছাড়াও শিল্পী ধ্রুব এষ, সব্যসাচী হাজরা, শাহেদ হিজল, মোস্তাফিজ কারিগর ও অনাহিদ জাফরির ডিজাইনে পূূজোর অনেকগুলো টি-শার্ট পাওয়া যাবে এবার পূজোয়।