নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আরিফুর রহমান (৩০) নামে ডিপিডিসির চাকরিচ্যুত বিদ্যুতের মিটার রিডারকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ফতুল্লা থানার কিল্লারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির নারায়ণগঞ্জ বিশেষ পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ জানান, মসজিদের মূলত বিদ্যুতের স্পার্ক থেকেই গ্যাসের বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিদ্যুতের সংশ্লিষ্টদের গাফিলতির প্রমাণ মিলেছে। মসজিদে যদি মিটার রিডার আরিফুর প্রতি মাসে যেত তাহলে, এমন ঘটনা হত না। কারণ প্রতি মাসে মিটার চেক করলে অবৈধ সংযোগ বা সমস্যা ধরা পড়ত।
৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হন। তাদের মধ্যে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এখনও হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক রয়েছেন দুইজন।
ইত্তেফাক/জেডএইচ