ধারাবাহিকতার অনন্য এক নজির স্থাপন করলেন দক্ষিণ আফ্রিকান পেসার ক্যাগিসো রাবাদা। আইপিএলে টানা ২১ ম্যাচে উইকেটের দেখা পেয়েছেন তিনি। আইপিএলে টানা সবচেয়ে বেশি ম্যাচে উইকেট শিকারের আগের রেকর্ড ছিল বিনয় কুমারের। ২০১২ ও ২০১৩ আসর মিলিয়ে টানা ১৯ ম্যাচে উইকেটের স্বাদ পেয়েছিলেন ভারতীয় এই পেসার। দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারের আইপিএলে ৭ ম্যাচে ১৭ উইকেট হয়ে গেছে রাবাদার। টুর্নামেন্টে উইকেট শিকারির তালিকায় আপাতত তিনি সবার ধরাছোঁয়ার বেশ বাইরে আছেন।