বিজ্ঞাপনে দ্রুততম মানবি শিরিন

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের দ্রুততমমানবি শিরিন আক্তার মাইলোর বিজ্ঞাপনে মডেল হয়েছেন। অনেক দিন ধরে এমন একটা শখ ছিল। সেটি পূরণ হয়েছে। কাল ছিল শিরিনের জন্মদিন। দারুণ খুশি। সতীর্থ খেলোয়াড়, কোচ, কর্মকর্তারা তাকে অভিনন্দন জানিয়েছেন। জন্মদিনের অনুষ্ঠান থেকে ফোনে শিরিন বলেন, ‘মাইলোর ক্যাম্পেইন ছিল এটি। ওদের পেইজে গেলে দেখা যায়। ডাক পেলে আরো বিজ্ঞাপনে কাজ করতে আগ্রহী শিরিন।