সান্তাহার স্টেশন প্রবেশপথে জলাবদ্ধতা

বগুড়া সান্তাহার রেলগেট থেকে স্টেশন প্রবেশপথে সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই রাস্তা ট্রেনযাত্রীদের চলাচলে দিন-রাত ব্যস্ত। ড্রেনেজব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় কাদা-পানি রাস্তায় জমে থাকে। এ সময় মানুষ বিকল্প পথে ও রেললাইনের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করে। রাস্তাটি রেলওয়ের বলে পৌর কর্তৃপক্ষ কিছু করতে পারছেন না। পরিশেষে, জনগুরুত্বপূর্ণ রাস্তাটির দ্রুত উন্নয়নের জন্য সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।

সাকলাইন লেনিন

আদমদীঘি, বগুড়া