বঙ্গবন্ধুর মাজারে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ চেয়ারম্যানের শ্রদ্ধা

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন এফসিএর নেতৃত্বে গত ৯ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) মইনুল ইসলাম ও সদস্য (আইন) মো. দলিল উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. সরওয়ার আলম, মুহম্মদ হিরুজ্জামান এনডিসি ও এস এম শাকিল আখতার, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, বাংলাদেশ ইনসিওরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইনসিওরেন্সের ব্যবস্থাপনা পরিচালক, সিইও বি এম ইউসুফ আলী এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালকবৃন্দসহ কর্মকর্তারা অংশ নেন। —প্রেস বিজ্ঞপ্তি