গত ৪ অক্টোবর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৯টি রেঞ্জের অধীনে ১৩৫টি উপজেলার সমসংখ্যক গ্রামের প্রতিটিতে ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে ১২ দিন মেয়াদি গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের প্রাথমিকভাবে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, আর্থসামাজিক অবস্থার উন্নয়নে অবদান, সামাজিক দায়বদ্ধতা, প্রাথমিক আইনগত ধারণা প্রদান, নারী ও শিশু পাচার রোধ, বাল্যবিবাহ নিরোধ, যৌতুক প্রদান বন্ধ করা, জন্ম নিয়ন্ত্রণ, মেয়েদের উত্ত্যক্তকরণ, এসিড নিক্ষেপ নিয়ন্ত্রণ, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, পরিবেশ দূষণ, দুর্নীতি প্রতিরোধ ও শিষ্টাচার, নির্বাচন, দুর্গাপূজা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদিতে দায়িত্ব পালন, জঙ্গি দমনবিষয়ক আলোচনা, কৃষি প্রভৃতি বিষয়ে পাঠদান করা হচ্ছে। —প্রেস বিজ্ঞপ্তি