শোক সংবাদ

রাশিদা আক্তার

দৈনিক ইত্তেফাকের কম্পিউটার বিভাগের ডিটিপি অপারেটর খালেকুজ্জামান আপেলের মাতা রাশিদা আক্তার (৭২) গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি. ..রাজিউন)। তিনি ছয় ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ-এশা গফরগাঁও উপজেলার চরআলগী কুড়তলীপাড়া পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। তার মৃত্যুতে উপজেলার বিশিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন।