g চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, প্রথিতযশা রাষ্ট্রবিজ্ঞানী ও দেশবরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. রফিকুল ইসলাম চৌধুরীর (আর আই চৌধুরী) ১২তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষ্যে পারিবারিকভাবে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উপাচার্য পদে দায়িত্ব পালন করা ছাড়াও সুদীর্ঘ কর্মজীবনে আর আই চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি, সমাজবিজ্ঞান অনুষদের ডিন, সিনেট, সিন্ডিকেটসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।