শতবর্ষী বাজার উচ্ছেদ পরিকল্পনায় ব্যবসায়ীদের মানববন্ধন

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাইয়ে সূয়াপুর ইউনিয়নে শত বছরের ঐতিহ্যবাহী আনন্দ নগর (রাজনগর) বাজার ভাঙার আদেশের বিপক্ষে গতকাল মানববন্ধন করেছে  বাজারের ব্যবসায়ীরা। একটি কূচক্রী মহলের প্ররোচনায় উদ্দেশ্য প্রণোদিতভাবে শত বছরের পুরাতন রাজনগর হাটের দোকানপাট উচ্ছেদের আদেশ দেওয়া হয়েছে—এমন অভিযোগ ভুক্তভোগী মানববন্ধনকারী ব্যবসায়ীদের। তারা জানান, দীর্ঘদিন ধরে তারা এই বাজারে ব্যবসা করে আসছেন; কিন্তু একটি স্বার্থান্বেষী মহল তাদের বিপাকে ফেলেছে। এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক জানান, উপজেলা প্রশাসন বাজারের দোকানপাট উচ্ছেদের কোনো আদেশ জারি করেনি। তবে বিষয়টি প্রক্রিয়াধীন।