বিকাশ অ্যাপে বার্ড গেম খেলে বিজয়ী ১০ জন পেলেন ১০টি আইফোন এসই। বিকাশ লোগোর উড়ন্ত পাখিকে ট্যাপ করে বিপদ এড়িয়ে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করে এই মজার খেলায় আইফোন জিতলেন বিজয়ীরা। ‘বার্ড গেম’-এর বিজয়ীরা হলেন কামাল হোসেন, মোসাম্মাত্ নার্গিস কবির, জান্নাতুল বারী চৌধুরী, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ রাকিবুল ইসলাম, বেবি রানি রায়, মোসাম্মাত্ রাবেয়া খাতুন, জাহেদা বেগম, মিনু আক্তার ও মোসাম্মাত্ ফাহিমা খাতুন। কোভিড-১৯ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য পুরস্কার পৌঁছে দেওয়া হয়েছে বিজয়ীদের নিজ নিজ ঠিকানায়। বার্ড গেমের নতুন প্রতিযোগিতা ১৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২০ পর্যন্ত চলবে। —প্রেস বিজ্ঞপ্তি