শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে কাফকোর চেক প্রদান

কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের জন্য ৫ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা প্রদান করেছে। সম্প্রতি কাফকোর পরিচালনা পর্ষদের সভাপতি ও শিল্প মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে এই চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রমসচিব কে এম আব্দুস সালাম, কাফকোর কোম্পানি সচিব মো. রবিউল হক চৌধুরী, সিএফও মো. হাবীবুল্লাহ চৌধুরী প্রমুখ।—প্রেস বিজ্ঞপ্তি