কর্দমাক্ত রাস্তায় চলাচলে দুর্ভোগ

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

উপজেলার ১১ নম্বর মোক্ষপুর ইউনিয়নের কৈতরবাড়ী গ্রামে যাতায়াতের একমাত্র কাচা রাস্তাটি এখন কাদামাটিতে বেহাল। যতই দিন যাচ্ছে রাস্তাটি ততই খারাপ হচ্ছে। হেঁটে যেতে হলেও পায়ের জুতা খুলে নিতে হয়। ফলে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীসহ গ্রামবাসীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তাদের দাবি গ্রামীণ জীবনযাত্রা ও অর্থনীতি সচল রাখার জন্য রাস্তার সংস্কার করা হোক। স্থানীয় বাসিন্দা সবুজ জানান, কাদামাটি মাড়িয়ে আমাদের চলাচল করতে হয়। এতে প্রায়ই গায়ের কাপড় নোংরা হয়ে পড়ে। মোক্ষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বলেন, খুব দ্রুত সময়ে রাস্তাটির উন্নয়নের কাজ করা হবে।