মির্জাপুরে ২০৮ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে মির্জাপুরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বছর পৌরসভা ও ১৪ ইউনিয়নে ২০৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করা হচ্ছে। মণ্ডপে মণ্ডপে এখন প্রতিমা তৈরি এবং প্রতিমায় রং তুলির আচর দিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।  উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক বলেন, ইতিমধ্যে উপজেলা প্রশাসন এবং থানা পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য পূজা উদ্যাপন কমিটির সভাপতি-সম্পাদক, বিভিন্ন মণ্ডপ কমিটির সভাপতি-সম্পাদকসহ সুশীল সমাজের সঙ্গে সভা করেছেন। এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সায়েদুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক মোস্তাকিম বলেন, টাঙ্গাইল জেলার ১২ উপজেলার মধ্যে মির্জাপুরে সর্বাধিক ২০৮ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।