আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা
আক্কেলপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সোমবার বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী (১৬)। সে স্থানীয় একটি মাধ্যমিক স্কুলের দশম শ্রেণির ছাত্রী। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিবাহর আয়োজন করায় কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গ্রাম পুলিশের সহযোগিতায় আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঐ কিশোরীর বাবাকে বুঝিয়ে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি। পরে বাল্যবিবাহর আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের বাবাকে ঐ জরিমানা এবং মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।