কিশোরগঞ্জ প্রতিনিধি ও নিকলী সংবাদদাতা
নিকলী থেকে আমেরিকার তৈরি একটি রিভলবার ও এক রাউন্ড গুলিসহ মোহাম্মদউল্লাহ (৩৮) নামে এক জনকে আটক করেছে র্যাব-১৪ সিপিসি-২। সোমবার দুপুরে উপজেলার ডুবি গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ঐ গ্রামের মো. সামছুদ্দিনের ছেলে। র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানান, এ ব্যাপারে তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিকলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।