চাটমোহরে গাঁজাসহ দুই জন গ্রেফতার

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহর থানাপুলিশ রবিবার সন্ধ্যায় গাঁজাসহ দুই মাদক  বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো—পাবনার আটঘরিয়া উপজেলার ধলেশ্বর মধ্যপাড়া গ্রামের নুর আলম ও শরিফুল ইসলাম তমাল। তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। চাটমোহর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

 

 

০