বরিশালের উজিরপুরে এক যুবক প্রেমের ফাঁদে ফেলে কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের ফলে ঐ ছাত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ভুক্তভোগী সূত্রে জানা যায়, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড দক্ষিণ মাদার্শী গ্রামের প্রভাবশালী বাবুল হাওলাদারের বখাটে ছেলে স্বপন হাওলাদার (২০) একই গ্রামের হতদরিদ্র পরিবারের এইচএসসি প্রথম বর্ষের এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে। এক পর্যায়ে মেয়েটির সরলতার সুযোগে তাকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এতে মেয়েটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
সম্প্রতি হঠাত্ ঐ ছাত্রী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে বিষয়টি খুলে বলে। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে ধর্ষক বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এদিকে একটি প্রভাবশালী মহল ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।