ব্লাড ক্যান্সারে আক্রান্ত সিনিয়র স্টাফ নার্স আরজিনা বেগমকে চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার নার্স সহকর্মীরা। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সরা আরজিনাকে এ অর্থ সহায়তা করেন।
সোমবার বিকেলে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল শাখা কার্যালয়ে ব্লাড ক্যান্সারে আক্রান্ত সিনিয়র স্টাফ নার্স আরজিনা বেগমকে চেক তুলে দেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক ও কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসমত আরা পারভীন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের ঢামেক হাসপাতাল শাখার সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটোয়ারী, বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি নাসিমুল হক ইমরান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবু প্রমুখ।
ব্লাড ক্যান্সারে আক্রান্ত সিনিয়র স্টাফ নার্স আরজিনা জানান, এ পর্যন্ত তাকে ৫০টি কেমো দেওয়া হয়েছে। বর্তমানে মোটামুটি সুস্থ থাকলে প্রতিনিয়ত তাকে ওষুধ খেতে হয়।
ব্লাড ক্যান্সারে আক্রান্ত আরজিনা ঢামেক হাসপাতালে কর্মরত আছেন। গত দু’মাস আগে আরজিনা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন। এরপর ঢামেকের পাশাপাশি বর্তমানে তিনি মিটফোর্ড হাসপাতালের অধ্যাপক ডা. সিরাজুল ইসলামের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ইত্তেফাক/আরএ