নারী ফুটবলার সাবিনার বাবার ইন্তেকাল

বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের বাবা সৈয়দ আলী গাজী (৬৬) গতকাল সন্ধ্যায় গ্রামের বাড়ি সাতক্ষীরায় ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি...রাজিউন)। বার্ধক্যজনিত সমস্যা এবং দীর্ঘদিন লিভার সমস্যায় ভুগছিলেন সাবিনার বাবা। তিনি স্ত্রী ও পাঁচ কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন, মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান ফিফার কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ।