ধর্ষক ক্ষমতাসীন দলের হলে তখন কী হবে? ---------------নজরুল ইসলাম

 ‘ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডর বিধানের বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ধর্ষণের মতো অপরাধের কঠিন সাজা হওয়া উচিত বলে আমরাও মনে করি। কিন্তু ধর্ষক যখন ক্ষমতাসীন দলের সঙ্গে সংযুক্ত থাকে তখন এই আইনের প্রয়োগ কতটুকু যথাযোগ্য হবে, তা চিন্তার বিষয়। এ ধরনের জঘন্য অপকর্মের সঙ্গে যখন সরকারি দলের লোকজন সংযুক্ত থাকে তখন আইন যত কড়াকড়িই হোক না কেন তার বাস্তবায়ন নিয়ে দুশ্চিন্তা জনগণের মধ্যে থেকেই যায়।

গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় আরো উপ?স্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া প্রমুখ।

এদিকে দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস মহানগরের উদ্যোগে দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে আয়োজিত আলোচনাসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেছেন, ধর্ষণের অপরাধের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় তাহলে কি কাল থেকে এই অপকর্ম বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে না। আইন কাগজের মধ্যে থাকলে চলবে না, আইনের প্রয়োগ থাকতে হবে। জাসাস মহানগরের আহ্বায়ক মীর সানাউল হকের সভাপতিত্বে আলোচনাসভায় জাসাসের সভাপতি অধ্যাপক মামুন আহমেদ, জাসাসের আহসান উল্লাহ চৌধুরী, রফিকুল ইসলাম, লিয়াকত আলী, শরীফ মাহমুদুল হক বক্তব্য রাখেন।