স্কুলের গেট তালা দিয়ে চলতো মাদকের আড্ডা, নাইট গার্ড আটক

রাজশাহী মহানগরীর স্কুলের গেটে তালা দিয়ে ভেতরে চলছিল মাদকের আড্ডা। ওই মাদকের আসরে আকস্মিক হানা দেয় পুলিশ। সেখান থেকে স্কুলের নাইট গার্ডসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। 

সোমবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর বোসপাড়া আহমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। 

আটক নাইট গার্ড নয়ন ইসলাম শক্তি (২৬)। তিনি বোসপাড়া এলাকার বাসিন্দা। বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ। 

তিনি জানান, প্রতিদিন সন্ধ্যার পর আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাদকের আসর বসতো। এলাকাবাসীর অভিযোগে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে স্কুলের নাইট গার্ডসহ পাঁচজনকে আটক করা হয়েছে। 

সকলকে মঙ্গলবার মাদক নিয়ন্ত্রণ মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি। 

ইত্তেফাক/জেডএইচ