একাদশ-দ্বাদশ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

মো. কবির হোসেন (সুজন)

প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ

নিকুঞ্জ মডেল কলেজ, খিলক্ষেত,ঢাকা।

উদ্দীপক ঃ জনাব নাছির উদ্দিন পলাশ ও ডাঃ শামীমা আক্তার দিপার উদ্যোগে প্রতিষ্ঠিত কোম্পানী হলো Big Bangla Industries (Pvt.) Ltd. উক্ত কোম্পানীতে সকল সুযোগ-সুবিধা বজায় থাকলেও অর্থের অভাবে বৃহদায়তন উত্পাদনের সুবিধা হতে বঞ্চিত। তাই তারা কোম্পানীর ধরন পরিবর্তন করতে চায়। এইজন কোম্পানীর অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়ম-নীতির দলিলে সদস্য সংখ্যা পঞ্চাশ-এ সীমাবদ্ধ, শেয়ার হস্তান্তর অযোগ্য, জনগণের নিকট শেয়ার বিক্রি নিষিদ্ধ এই লেখাগুলো পরিবর্তন করে  ত্রিশ দিনের মধ্যে বিবরণপত্রের বিকল্প বিবৃতি প্রস্তুত করে প্রয়োজনীয় দলিলাদিসহ নিবন্ধকের নিকট পেশ করেন।

ক) ব্যবসায় পরিবেশ কী?

খ) উপযোগ বলতে কি বুঝায়?

গ) উপরের উদ্দীপকে কোন দলিলের কথা বলা হয়েছে? আলোচনা কর।

ঘ) উদ্দীপকের পরিবর্তিত কোম্পানীটি কোন ধরনের কোম্পানী বলে তুমি মনে কর? তোমার মতামত দাও।

উদ্দীপকের ক নং প্রশ্নের উত্তর ঃ একটি দেশের ব্যবসায় প্রতিষ্ঠান সমূহ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে।

উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর ঃ উপযোগ বলতে কোন কিছুর অভাব পূরণের ক্ষমতাকে বুঝায়।

 ব্যবসায় তার সকল কর্মকান্ডের মাধ্যমে নানান ধরণের উপযোগ সৃষ্টি করে মানুষের অভাব পূরণে সচেষ্ট থাকে। এই রুপগত উপযোগ সৃষ্টি হয় শিল্পের মাধ্যমে। কাঠ থেকে আবসাবপত্র, লৌহ আকরিক থেকে ইস্পাত নতুন নতুন উপযোগ সৃষ্টি করে। তাই এই উপযোগ মানুষের প্রয়োজনীয় অভাব পূরণ করে থাকেন।

উদ্দীপকের গ নং প্রশ্নের উত্তর ঃ উপরের উদ্দীপকে পরিমেল নিয়মাবলির কথা বলা হয়েছে।

কোম্পানীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে দলিলে কোম্পানীর অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়ম-নীতি লিখা তাকে তাকে পরিমেল নিয়মাবলি বা সংঘ বিধি বলা হয়।

উপরের উদ্দীপকে প্রতিষ্ঠিত কোম্পানীতে উত্পাদনের সকল সুযোগ-সুবিধা বহাল থাকলেও অধিক বিনিয়োগের উদ্দেশ্যে কোম্পানীর অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়ম-নীতির পরিবর্তন করে কোম্পানীর ধরণ পরিবর্তন করতে চান। পরিচালনা সংক্রান্ত এই সকল নিয়ম-নীতি সমূহ পরিমেল নিয়মাবলিতে উল্লেখ থাকে। তাই উদ্দীপকের দলিলটি হলো পরিমেল নিয়মাবলি বা সংঘ বিধি।

 

            ঘ-এর উত্তর আগামী শনিবার