সংবাদমাধ্যম ও উপস্থাপকের বিরুদ্ধে মামলা করলেন তারা...

বিনোদন ডেস্ক

 

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা নিয়ে বিভিন্ন আলোচনার জন্ম দিয়েছে। আবারো নতুন খবর এই ইস্যু নিয়ে।

তার মৃত্যুর পর বিভিন্ন ঘটনা মানহানি দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছেন শাহরুখ খান, আমির খান, সালমন খান ও অজয়সহ ৩৪জন প্রযোজক ও কয়েকটি সংগঠন। সংবাদ মাধ্যমের দায়িত্বজ্ঞানহীন রিপোর্টিং’-এর অভিযোগ এনে দিল্লী আদালতে মামলা করেছেন তারা। রিপাবলিক টিভি, টাইমস নাও ও এই দুই চ্যানেলের চার কর্মী অর্ণব গোস্বামী, প্রদীপ ভান্ডারি, রাহুল শিবশঙ্কর এবং নভিকা কুমারের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে এই মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় চ্যানেলগুলোতে বলিউডের বিরুদ্ধে ব্যবহার করা ‘নোংরা’, ‘দূষিত’, ‘মাদকাসক্ত’ এই ধরনের শব্দ ব্যবহারে আপত্তি জানানো হয়েছে। সালমান খান, আমির খান, শাহরুখ খান, কর্ণ জোহর, ফারহান আখতার, অজয় দেবগনের মতো অভিনেতা পরিচালকদের মোট ৩৪টি প্রযোজনা সংস্থা মিলে এই আবেদন জানায়। তাদের অভিযোগ, সুশান্তের মৃত্যুর তদন্ত নিয়ে এই সংবাদ মাধ্যমগুলো বলিউডের দিকে কাদা ছুড়েছে। সিনেমার সঙ্গে যুক্ত শিল্পী, তারকাদের নিয়ে এই মিডিয়া ট্রায়াল বন্ধ হোক। তাদের ব্যক্তিগত জীবনে যখন তখন ঢুকে পড়া, গোপনীয়তার অধিকার খর্ব করা বন্ধ হোক। আবেদনে আরও বলা হয়েছে, এই চ্যানেলগুলোর এবং তার সদস্যদের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন, অবমাননাকর, অপমানসূচক মন্তব্য বন্ধ করতে হবে। সোশ্যাল মিডিয়াতেও এসব করা যাবে না। বলিউডের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। বেশ কয়েক বছর ধরে ভারত প্রচুর অর্থ আয় করছে দেশের বাইরে সিনেমা মুক্তি দিয়ে।