প্রতারণা মামলায় বকশীগঞ্জ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কারাগারে

প্রতারণা মামলায় বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এলবাট মিয়াকে জেল হাজতে প্রেরণ করেছে জামালপুরের আদালত। মঙ্গলবার জামালপুরের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন এলবাট মিয়া। আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। 

জামালপুর জজ কোর্টের আইনজীবী মোতাকাব্বির হোসাইন রুবেল জানান, বকশীগঞ্জ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এলবাট মিয়া বকশীগঞ্জ উপজেলার আইড়মারী গ্রামের ছামাদ মিয়ার ছেলে নুরল ইসলামের কাছ থেকে ৮ লাখ টাকা ধার নেন। টাকা দিতে টালবাহনা করায় ২৬ আগস্ট নুরল ইসলাম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় ১৩ অক্টোবর মঙ্গলবার হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন বকশীগঞ্জ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এলবাট মিয়া। আদালত জামিনের আবেদন না মঞ্জুর করে এলবাট মিয়াকে জেলহাজতে প্রেরণ করেন। 

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোতাকাব্বির হোসাইন রুবেল। বিবাদী পক্ষে ছিলেন এডভোকেট আনিসুজ্জামান।    


ইত্তেফাক/ইউবি