আজ সুইডেনের বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ শুনলো পর্তুগাল দল। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো, জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। ফলে, আজকের ম্যাচে খেলা হবে না সিআর সেভেনের। তাকে এরই মধ্যে দল থেকে আলাদা করে আইসোলেশনে রাখা হয়েছে। কোভিড ১৯ পজিটিভ হলেও রোনালদোর মধ্যে করোনা ভাইরাসের কোনো লক্ষ্মণ নেই।