স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশের ইতিহাসের সফলতম ব্যাটসম্যান তামিম ইকবাল। অন্যদিকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে আসা ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম। এই দুই তামিম একসঙ্গে ইনিংস সূচনা করবেন বলে আগ্রহের শেষ ছিল না। আগের দিন তামিম ইকবাল এ নিয়ে ভিডিও বার্তায় কথাও বলেছেন। লোকে তাদের একটা ভালো জুটি দেখতে চেয়েছিল। কিন্তু দুই তামিম করতে পারলেন মাত্র ৪ রানের জুটি। সিনিয়র তামিম মাত্র ২ রান করে আউট হয়ে যাওয়াতে ভাঙে এ জুটি। তবে ছোট তামিম কিছু রান পেয়েছেন। ব্যাটিং ধসের দিনে ২৭ রান করে তিনি তামিমের দলের সর্বোচ্চ স্কোরার।