ইউসিবি ক্যাপিটালের এমডিকে তলব বিএসইসির

ইত্তেফাক রিপোর্ট

ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) তলব করেছে  পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ বিমা খাতের ২০ কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর পরিপেক্ষিতে গত সোমবার বিমা খাতের কোম্পানিগুলোর              শেয়ারের দর পতন হয়। সেই সঙ্গে গুজব ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রক সংস্থা বিমা খাতের       কোম্পানিতে মার্জিন ঋণ না দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এ ধরনের গুজব ছড়ানোর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালককে তলব করল বিএসইসি। এ বিষয়ে বিএসইসির মুখপাত্র বলেন, আমরা চাই শেয়ারবাজার স্থিতিশীল               থাকুক। ইউসিবি ক্যাপিটাল ২০ বিমা কোম্পানির মার্জিন ঋণ বন্ধ করায় গতকাল বাজারে এক ধরনের গুজব ছড়িয়ে পড়ে।